,

আরও ৩২২ মার্কিন নাগরিক ঢাকা ছাড়লেন

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস মহামারির মধ্যে ৩২২ জন মার্কিন নাগরিককে নিয়ে ঢাকা ছেড়েছে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট। আজ রোববার বিকেল ৫টা ২২ মিনিটে ঢাকা ছাড়ে এ বিশেষ ফ্লাইটটি।

জানা গেছে, মার্কিন নাগরিকবাহী কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের দোহায় যাবে। সেখানে কিছুক্ষণ বিরতি দিয়ে ফ্লাইটটি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির উদ্দেশে যাত্রা করবে। আজকের ফ্লাইটে পোষা দুটি কুকুর ও একটি বিড়ালও গেছে বলে জানা গেছে।

কাতার এয়ারওয়েজর আজকের ফ্লাইটটি মার্কিন নাগরিকদের দ্বিতীয় বিশেষ ফ্লাইট। এর আগে গত সোমবার প্রথম ফ্লাইটে ২৬৯ জন মার্কিন নাগরিক বাংলাদেশ ছেড়েছেন। যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র বলেছেন, যারা স্বেচ্ছায় ফিরতে চাচ্ছেন তাদের তারা সহযোগিতা দিচ্ছেন।

মার্কিনিরা ছাড়াও অন্যান্য দেশের নাগরিকরাও বাংলাদেশ ছাড়ছেন। গত ২৪ মার্চ মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ার ২৩০ জন বাংলাদেশ ত্যাগ করেন। গত ২৫ মার্চ ড্রুক এয়ারের দু’টি ফ্লাইটে ভুটানের ১২৪ নাগরিক বাংলাদেশ ছেড়ে গেছেন। আর গত বৃহস্পতিবার বিশেষ এক ফ্লাইটে ৩২৭ জন জাপানি বাংলাদেশ থেকে নিজ দেশে গেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য