,

প্রধানমন্ত্রীর প্যাকেজে ভিক্ষুক থেকে শিল্পপতি সব আছে : তথ্যমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী ঘোষিত অর্থনৈতিক প্যাকেজে ভিক্ষুক থেকে শিল্পপতি সবার জীবন ও জীবিকা অন্তর্ভুক্ত রয়েছে, বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের পর রোববার দুপুরে তথ্যমন্ত্রী ঢাকায় মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে দেয়া বক্তব্যে এ কথা বলেছেন।

ড. হাছান বলেন, ভারতে তারা তাদের জিডিপির ০.৮ শতাংশ অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছে। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী যে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন, তা আমাদের মোট জিডিপির ২.৫২ শতাংশ।

ঘোষিত অর্থনৈতিক প্যাকেজের বিশেষত্ব বিশ্লেষণ করে ড. হাছান বলেন, এর মধ্যে কয়েকটি প্যাকেজ ‘রিভলভিং’ যা থেকে প্রকৃতপক্ষে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকারও বেশি অর্থায়ন সম্ভব।

তথ্যমন্ত্রী জানান, এই প্যাকেজের পাশাপাশি প্রধানমন্ত্রী কয়েক মিলিয়ন পরিবারের জন্য ৬৮০ কোটি টাকা নগদ বরাদ্দ ও অপেক্ষাকৃত অধিক দারিদ্র্যপীড়িত ১০০ উপজেলার সব বয়স্ক ও বিধবাকে ভাতা প্রদানের নির্দেশ দিয়েছেন।

বৈশ্বিক মন্দার আশঙ্কা ও বাংলাদেশের অর্থনীতিতে এর সম্ভাব্য প্রভাবসহ সব বিষয় বিবেচনায় এনে বাংলাদেশের সব মানুষ- ভিক্ষুক থেকে শুরু করে শিল্পপতি সবাইকে এই প্যাকেজের আওতায় এনে তিনি (শেখ হাসিনা) যে ঘোষণা দিয়েছেন, তা যুগান্তকারী ও সর্বমহল কর্তৃক অভিনন্দিত হয়েছে, বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

ড. হাছান বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে পৃথিবীর সামনে উদাহরণ সৃষ্টি করেছে, আমাদের দৃঢ় বিশ্বাস, তার ঘোষিত অর্থনৈতিক এ প্যাকেজের সঠিক বাস্তবায়নের মাধ্যমে করোনাভাইরাস মোকাবেলায়ও বাংলাদেশ পৃথিবীর সামনে উদাহরণ সৃষ্টি করতে পারবে।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি