,

ঢাকা কার্যত ‘লকডাউন’ হলো

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে ঢাকা থেকে যাতে কোনো লোক বাইরে যেতে না পারে এবং ঢাকার বাইরে থেকে কোনো মানুষ যাতে ঢাকায় আসতে না পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের সব ইউনিটকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

রোববার তিনি এই নির্দেশনা দেন। তবে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে জরুরি পরিষেবার কাজে নিয়োজিতরা ঢাকায় ঢুকতে ও বের হতে পারবেন।

পুলিশ সদর দফতর আইজিপির এই নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছে। সদর দফতর জানায়, বাংলাদেশ পুলিশ সামাজিক দূরত্ব বজায় রাখতে ও সবাইকে ঘরে রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ যাতে বাইরে বের না হয় সেজন্য কাজ করছে। তাই জরুরি প্রয়োজন ছাড়া পুলিশ কাউকে ঢাকার বাইরে যেতে দেবে না।

উল্লেখ্য, করোনাভাইরাস মোকাবিলায় আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সরকারের ছুটি ও পদক্ষেপ বাস্তবায়নে শনিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুরোধের পর এই নির্দেশনা দেন আইজিপি। মন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে আইজিপি সবাইকে এ কথা জানান। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য