,

করোনায় আরও ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৮

news-image

 দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯-জনে। আর এসময়ের মধ্যে নতুন করে ১৮ জন করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮৮। এসময়ের মধ্যে ৩ জনসহ সবমিলিয়ে ৩৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, আর ৪৬ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ৩২ জন হাসপাতালে ও ১৪ জন বাসায় চিকিৎসা নিচ্ছেন।

ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, করোনায় মৃত ব্যক্তির বয়স ৫৫। তিনি নারায়ণগঞ্জের অধিবাসী। গত ২৪ ঘণ্টায় দেশের ১৪টি ল্যাবে ৩৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে আইইডিসিআর ১৩টি নমুনায় পজিটিভ পেয়েছে। এছাড়া অন্য প্রতিষ্ঠান ৫ জনের নমুনায় পজিটিভ পেয়েছে। নতুন আক্রান্ত ১৮ জনের মধ্যে ঢাকার ১২ জন, নারায়ণগঞ্জের ৫ জন, মাদারীপুরের একজন। ১৮ জনের মধ্যে ১৫ জন পুরুষ, তিনজন নারী। নতুন করে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৩ জন।

তিনি আরও বলেন, রাজধানী ঢাকার বাসাবো এলাকায় ৯ জন রোগী শনাক্ত হয়েছে আর মিরপুরে ১১ জন। দুটি এলাকায় আমরা ক্লাস্টার আকারে রোগী পেয়েছি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য