,

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে যাত্রী পারাপার বন্ধ

news-image

মাদারীপুর প্র‌তি‌নি‌ধি : করোনা প্রতিরোধে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে যাত্রী পারাপার বন্ধ ঘোষণা করেছে মাদারীপুরের জেলা প্রশাসন। র‌বিবার সকাল থে‌কে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হ‌চ্ছে ব‌লে মুঠোফোনে জানিয়েছেন মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম।

ওয়া‌হিদুল ইসলাম জানান, দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট দিয়ে রাজধানী ঢাকায় যাতায়াত করেন। করোনা প্রতিরোধে সরকার ছুটি ঘোষণা করার পরে হাজার হাজার কর্মজীবী মানুষ বাড়িতে ফেরেন।

গত দুইদিন ধরে কর্মস্থলে যোগদান করতে তারা এই নৌরুট ব্যবহার করছেন। এতে বাড়ছে করোনার ঝুঁকি। এমতাবস্থায় সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত আসার পরে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট দিয়ে যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছে। তবে জরুরি প্রয়োজনে ২ থেকে ৩টি ফেরি চালু রাখা হবে। এই ফেরি দিয়ে শুধুমাত্র অ্যাম্বুলেন্স ও সরকারি প্রশাসনের কর্মকর্তাদের পারাপার করা হবে।

এদিকে পরিস্থিতি মোকাবেলায় ঘাট এলাকায় নিয়োগ দেয়া হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ।

মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম আরও জানান, কোন যাত্রী যেন ঘাট পর্যন্ত পৌঁছাতে না পারে সেজন্য র‌বিবার সকাল থেকে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোস্ট বসানো হয়ে‌ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য