,

গেন্দা ফুল : বাঙালি নারী ও সংস্কৃতিকে অসম্মান, থানায় অভিযোগ

news-image

বিনোদন ডেস্ক : বাদশা, জ্যাকুলিন ফার্নান্দেজ ও পায়েল দেবের মিউজিক ভিডিও ‌‌‘গেন্দা ফুল’ বাঙালি নারী ও সংস্কৃতিকে অসম্মান করেছে। এই অভিযোগে গায়ক-সহ অ্যালবামের প্রযোজক, পরিচালক ও মিউজিক কোম্পানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পশ্চিমবঙ্গের একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

জি নিউজের প্রতিবেদনে জানা যায়, শনিবার উত্তর ২৪ পরগনার বীজপুর থানায় এই অভিযোগ দায়ের করেছে আত্মদীপ নামের একটি সংস্থা।

আত্মদীপের সভাপতি প্রসূন মৈত্র বলেন, “ওরা গেন্দা ফুল নাম দিয়ে যে ভিডিও অ্যালবাম করেছে, তাতে ধুনুচি নাচ ও বাঙালি নারীদের খুব অশ্লীলভাবে তুলে ধরা হয়েছে। এই বিষয়ে আমি প্রথমে বাদশাকে টুইটারে সতর্ক করেছিলাম। বলেছিলাম, আপনাকে ক্ষমা চাইতে হবে, না হলে আইনি পদক্ষেপ নেব। তবে বাদশা এখনও পর্যন্ত ক্ষমা চাননি। তাই আমাদের পক্ষ থেকে থানায় এফআইআর করা হয়েছে।”

আরও বলেন, “এর জন্য আমরা আইনি পদক্ষেপ যা নেওয়ার নেব। কারণ, গানের ভাষায় যে শব্দ ব্যবহার করা হয়েছে তা কুরুচিকর। এ ছাড়া মিউজিক ভিডিওতে দুর্গা প্রতিমার সামনে আরতিকেও ভীষণই আপত্তিকর ভাবে তুলে ধরা হয়েছে।”

‘গেন্দা ফুল’ গানটি মুক্তি পাওয়ার পরই বিতর্কের শিরোনামে ওঠে। এতে বাঙালি লোকশিল্পী রতন কাহারের ‘বড়লোকের বিটি লো’ গানের লাইন ব্যবহার করা হলেও তার নাম দেওয়া হয়নি বলে সরব হন অনেকেই। পরে গীতিকারকে যথাযথ সম্মান দেওয়ার প্রতিশ্রুতি দেন বাদশা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য