,

করোনা রোগী শনাক্ত, লকডাউন সিংগাইর পৌর এলাকা

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে এক ব্যক্তি (৬০) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় সিংগাইর পৌর এলাকা লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

রবিবার সকালে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনায় আক্রান্ত ব্যক্তি ফরিদপুরের নগরকান্দা উপজেলার মধ্য কাইচাইলের বাসিন্দা। তিনি সিংগাইর পৌর এলাকার আজিমপুর নয়াডাঙ্গী বাইতুল মামুর ও মারকাযুল মা আরিফ ওয়াদ-দা ওয়াহ মাদ্রাসায় তাবলীগ জামাতে এসেছিলেন।

সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকত রুনা লায়লা বলেন, গত ২৪ মার্চ থেকে ১২ সদস্যর একটি তাবলীগ জামাতের দল ওই মাদ্রাসায় অবস্থান করছিলেন। এদের মধ্যে আব্দুল বাকীর শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তিনি তার এক আত্মীয়ের সাথে ঢাকায় আইইডিসিআরে গিয়ে পরীক্ষা করান। পরে তার শরীরে করোনাভাইরাস দেখা গেলে তাকে আইইডিসিআরের তত্ত্বাবধায়নে রাখা হয়েছে।

এদিকে আব্দুল বাকীর সাথে থাকা অন্যান্য ১১ সদস্য ও স্থানীয় ৬ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়ল আরও বলেন, শনিবার রাত ১২টার দিকে আইইডিসিআর থেকে আব্দুল বাকীর করোনায় আক্রান্তের খবরের বিষয়টি নিশ্চিত করে জানানো হয়। এ ঘটনায় সিংগাইর পৌরসভা এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য