,

নিট পোশাক কারখানা ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ

news-image

তৈরি পোশাক কারখানাগুলো ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখতে বিজিএমইএ সভাপতি রুবানা হকের অনুরোধে পর বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিকেএমইএ) ওই দিন পর্যন্ত নিজেদের সব কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে।

শনিবার (৪ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো নিট পোশাকশিল্প মালিকদের সংগঠনের সভাপতি এ কে এম সেলিম ওসমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামারি করোনাভাইরাসে কারণে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের সিদ্দান্তের সঙ্গে সাদৃশ্য রেখে বিকেএমইএ’র সদস্যভুক্ত সব নিট পোশাক কারখানা আগামী ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরআগে, শনিবার (৪ এপ্রিল) রাতে সাংবাদিকদের কাছে পাঠানো এক অডিও বার্তায় তৈরি পোশাক রফতানিকারকদের সংগঠনের (বিজিএমইএ) সভাপতি রুবানা হক তৈরি পোশাক কারখানাগুলো আগামী ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখতে মালিকদের প্রতি আহ্বান জানান। পরে রাতে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো অপর এক অডিও বার্তায় তিনি পোশাক কারখানার শ্রমিকদের মার্চ মাসের বেতন দেরিতে হলেও সবাইকে পরিশোধ করা হবে বলেও আশ্বাস দেন।

তিনি বলেন, শ্রমিকদের বেতন দেওয়ার সময় সাধারণত মাসের সাত কর্মদিবস, যেটা ১০ তারিখে শ্রমিকরা পান। তবে প্রথমত, কোনও ব্যাংক এখন টাকা দিচ্ছে না। দ্বিতীয়ত, নেগোশিয়েটিভ করতেও সময় লাগবে (৫ হাজার কোটি টাকার তহবিল থেকে ঋণ পেতে)। সেক্ষেত্রে ১০ তারিখের যায়গায় ১৫ তারিখ হয়, হবে। তবে মার্চ মাসের বেতন প্রতিটি শ্রমিক পাবেন, এই নিশ্চয়তা দিতে পারি।

অপর একটি বার্তায় তিনি উল্লেখ করেন, শ্রমিকরা যে যেখানে আছেন, সেখানেই যেন অবস্থান করেন, এটা এখন আমাদের নিশ্চিত করতে হবে।

তবে এর আগে, রাত সাড়ে আটটার দিকে পাঠানো এক অডিও বার্তায় রফতানিমুখী পোশাক কারখানা খোলা রাখার কথা বলেছিলেন রুবানা হক। তিনি বলেছিলেন, কাজের অর্ডার থাকলে পোশাক কারখানা খোলা রাখতে পারবেন মালিকরা। তবে এক্ষেত্রে অবশ্যই শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এর কিছুক্ষণ পরই ওই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য