,

করোনায় ২০৬ দেশে প্রাণ হারিয়েছে ৬৪ হাজারের বেশি

news-image

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে বিশ্বের ২০৬টি দেশ এবং ডায়মন্ড প্রিন্সেস ও এমএস জ্যান্দাম নামে দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে। ভাইরাসটির সংক্রমণে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৬৪ হাজার ৭১৬ জন। সারা বিশ্বে ১২ লাখ ১ হাজার ৯৩৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৪৬ হাজার ৬৩৪ জন।

সফটওয়্যার সল্যুশন কোম্পানি ‘ডারাক্সে’র পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটারে’ প্রকাশিত তথ্যমতে এই প্রতিবেদন লেখা হয়েছে। এখানে করোনাভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত সাতটি দেশের তথ্য তুলে ধরা হয়েছে।

যুক্তরাষ্ট্র

বিপর্যস্তের তালিকায় প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। আক্রান্তের দিক থেকে বহু আগেই চীনকে ছাড়িয়ে গেছে দেশটি। যুক্তরাষ্ট্রে মোট ৩ লাখ ১১ হাজার ৩৫৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৮ হাজার ৪৫২ জনের।

ইতালি

এই ভাইরাসে মৃতের সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ১৫ হাজার ৩৬২ জন। আর মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ২৪ হাজার ৬৩২ জন।

স্পেন

মৃত্যুর দিক থেকে ইতালির পরের স্থানে রয়েছে স্পেন। দেশটিতে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১১ হাজার ৯৪৭ জনের এবং আক্রান্ত হয়েছে ১ লাখ ২৬ হাজার ১৬৮ জন।

জার্মানি

জার্মানিতে মৃতের সংখ্যা অপেক্ষাকৃত কম হলেও আক্রান্ত হয়েছে ৯৬ হাজার ৯২ জন। সর্বশেষ তথ্যমতে, জার্মানিতে এই ভাইরাসে ১ হাজার ৪৪৪ জনের মৃত্যু হয়েছে।

ফ্রান্স

প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যুর দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স। সেদেশে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮৯ হাজার ৯৫৩ জন আর মৃত্যু হয়েছে ৭ হাজার ৫৬০ জনের।

ইরান

আক্রান্তের দিক থেকে পিছিয়ে থাকলেও মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে আছে ইরান। দেশটিতে এই ভাইরাসে ৩ হাজার ৪৫২ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৫৫ হাজার ৭৪৩ জন।

চীন

সব দিক থেকে এক সময় প্রথম অবস্থানে থাকা চীন এখন রয়েছে সপ্তম অবস্থানে। করোনাভাইরাসের উৎপত্তিস্থল এই দেশে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৬৬৯ জন। আর মৃতের সংখ্যা ৩ হাজার ৩২৯ জন। সর্বশেষ তথ্যমতে, চীনে নতুন করে মাত্র ৩০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্যমতে, এই ভাইরাসে মৃত্যুর হার ৪ দশমিক ৬৫ শতাংশ। কিন্তু ওয়ার্ল্ডোমিটারের প্রকাশিত তথ্যমতে, এই ভাইরাসে মৃত্যু হার ৫ দশমিক ৩০ শতাংশ। যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে ২১ দশমিক ৯ শতাংশ মানুষের বয়স ছিল ৮০ বছরের উপরে। ৪০ থেকে ৪৯ বছর বয়সীদের এই ভাইরাসে মৃত্যুর হার ০ দশমিক ৪ শতাংশ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য