,

১২ হাজার ছাড়াল ইতালিতে মৃতের সংখ্যা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইতালিতে প্রতিদিন বেড়েই চলেছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরো ৮৩৭ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪২৮ জন।
এদিন নতুন রোগী শনাক্ত হয়েছেন চার হাজার ৫৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫ হাজার ৭৯২ জন।

ইতালির সিভিল প্রটেকশন এজেন্সি জানিয়েছে, দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও গত দু’দিন ধরে নতুন রোগী শনাক্তের হার কিছুটা কমেছে। সোমবার ইতালিতে নতুন রোগী শনাক্ত হয়েছিলেন চার হাজার ৫০ জন, মারা গিয়েছিলেন ৮১২ জন।

দেশটিতে করোনা আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১৫ হাজার ৭২৯ জন সুস্থ হয়ে উঠেছেন। চিকিৎসাধীন এখনো ৭৭ হাজার ৬৩৫ জন। এদের মধ্যে অন্তত চার হাজার রোগীর অবস্থঅ সঙ্কটাপন্ন।

এদিকে বিশ্বব্যাপী এ ভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০ হাজার ৭৩৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২৮ হাজার ৩১০ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৪ হাজার ৪৫৪ জন। সূত্র:ওয়ার্ল্ডোমিটার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য