,

দয়া করে যতটা পারেন ঘরে থাকুন : সু চি

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ ঠেকাতে দরকার হলে মিয়ানমারকে লকডাউন করা হবে বলে জানিয়েছেন দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি। তিনি জনগণকে যতটা পারা যায় ঘরে থাকারও আহ্বান জানান।

দেশটিতে গত সপ্তাহে ১৪ জন করোনা আক্রান্ত শনাক্ত ও একজনের মৃত্যুর পর মঙ্গলবার তিনি এ কথা জানান।

জাতির উদ্দেশে এক টেলিভিশন ভাষণে সু চি বলেন, দেশের স্বার্থে যদি প্রয়োজন হয় বিশেষ এলাকা কোয়ারেন্টাইন করা হবে।

তিনি জানান, কোন এলাকা লকডাউন করা হলে উপ-রাষ্ট্রপতি ইউ মিন্ট সুই এর নেতৃত্বে গঠিত কমিটি ওই এলাকায় খাদ্য, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহ নিশ্চিত করবেন।

কোন এলাকা কোয়ারেন্টাইন করার দরকার হলে প্রাথমিক অবস্থাতেই এলাকাবাসীকে তা অবহিত করা হবে। এ ক্ষেত্রে জনগণের সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সু চি বলেন, বয়স্ক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল ব্যক্তিরা এই মহামারির শিকার বেশি হচ্ছেন। ইতিমধ্যেই এই ভাইরাসের সংক্রমণে ১৭৮টি দেশে ৩৮,৭০০ লোকের মৃত্যু হয়েছে।

কারও জ্বর-সর্দি, শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুতই স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়ে সু চি করোনা সংক্রমণ ঠেকাতে জনগণকে জনসমাগম ছাড়াও পারিবারিক পরিসরেও ভিড় এড়াতে বলেছেন।

ঘরের মধ্যে আত্মীয়-স্বজনের ভিড় করা বাইরে জনসমাগমে যাওয়ার মতোই বিপজ্জনক উল্লেখ করে তিনি বলেন, দয়া করে যতটা পারেন, ঘরে থাকুন।সূত্র: মিয়ানমার টাইমস।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য