,

ঝুঁকি নিয়েও পিপিই তৈরি করতে ৫শ’ শ্রমিক কারখানায় এলেন 

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত বাংলাদেশে মারা গেছে ৫ জন, আক্রান্তের সংখ্যা ৫১ জন। ইতিমধ্যেই সারা দেশে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে পর্যাপ্ত পিপিই-এর অভাবে চিকিৎসকেরা রোগীদের ঠিকমতো সেবা দিতে পারছেন না। সরকারি হিসেবে এখন পর্যন্ত ৩ লক্ষাধিক ‘পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ করা হয়েছে। যা করেছে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।

এবার একটি ‘আজমত’ গ্রুপ নামের একটি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান পিপিই নিয়ে এগিয়ে এলো ডাক্তারদের পাশে। প্রতিষ্ঠানটি ৩০ হাজার পিপিই প্রদানের কথা ঘোষণা করেছে। আজমত গ্রুপের ফ্যাক্টরি কাঠগড়া বাজার আশুলিয়া অবস্থিত।

কোম্পানির মালিকপক্ষ চেষ্টা করছেন করোনা মোকাবিলায় বিনা মূল্যে পিপিই বিতরণের। ফ্যাক্টরি তো বন্ধ কীভাবে তৈরি হবে পিপিই। দেখা গেল করোনা ঝুঁকির মধ্যেও পিপিই তৈরির জন্য ৫০০’র মতো শ্রমিক ভলান্টিয়ার হিসাবে কাজ করতে এসেছে। যারা মালিকদের সঙ্গে দেশের মানুষদের জীবন বাঁচাতে যুদ্ধ করার জন্য প্রস্তুত।

আজমত গ্রুপের এমডি আজমত রহমান বলেন, ‘শ্রমিকেরা আমাদের সব সময় সাহায্য করেছে। করোনা মোকাবিলায় আমার ফ্যাক্টরির শ্রমিকদের উৎসাহ দেখে আমি অভিভূত।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা