,

একদিনে যুক্তরাজ্যে ৩৯৩ জনের রেকর্ড মৃত্যু

news-image

লন্ডন প্রতিনিধি : যুক্তরাজ্যে করোনাভাইরাসে একদিনে ৩৯৩ জনের রেকর্ড মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর পরিমান দাঁড়াল ১৮০৮ জনে। আজ মঙ্গলবার নতুন এই পরিসংখ্যান প্রকাশ করে দেশটির স্বাস্থ্য বিভাগ।

শুধু ইংল্যান্ডেই মারা গেছে ৩৬৭ জন। স্বাস্থ্যবিভাগ জানিয়েছে যারা মারা গেছেন, তাদের বয়স ১৯ থেকে ৯৮ বছর বয়সের মধ্যে। এদের মধ্যে ২৮ জনের কোনো শারীরিক সমস্যা ছিল না।

ইংল্যান্ডের বাইরেও মৃত্যুর ঘটনা ঘটেছে। স্কটল্যান্ডে ১৩জন, ওয়েলসে ৭জন, নর্থান আয়ারল্যান্ডে ৬জন মারা গেছেন বলে জানানো হয়েছে স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটে। পুরো যুক্তরাজ্যে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ১৫০জন।

ব্রিটেন কর্তৃপক্ষ জানিয়েছে, করোনাভাইরাসের কারণে সেখানে বিদ্যুৎ সরবরাহ বিলম্বিত হতে পারে। সরকারি লকডাউন, আইসোলেশনের নির্দেশ ও কর্মীদের অসুস্থ হয়ে পড়ায় যেকোনো মুহূর্তে পর্যাপ্ত কর্মীর ঘাটতি দেখা দিতে পারে। পরিস্থিতি বিবেচনায়, জনগণকে টর্চ ও উষ্ণ কাপড় নিয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য