,

করোনামুক্ত প্রিন্স চার্লস

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের ছেলে ও ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকার প্রিন্স চার্লস করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন। তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়ার পর সেলফ আইসোলেশনে ছিলেন প্রিন্স অব ওয়েলস। তবে তিনি এখন সেলফ আইসোলেশন থেকে বের হয়েছেন। খবর বিবিসির।

৭১ বছর বয়সী প্রিন্স চার্লসের শরীরে করোনাভাইরাস ধরা পড়ার পর এবং হালকা কিছু লক্ষণ দেখা দেয়ায় তিনি স্কটল্যান্ডে সাত দিনের জন্য সেলফ আইসোলেশনে ছিলেন। চার্লসের স্ত্রী ক্যামেলিয়া করোনাভাইরাসে আক্রান্ত হননি। তারপরও ৭২ বছর বয়সী ডাচেস অব কর্নওয়েলও এক সপ্তাহের জন্য সেলফ আইসোলেশনে থাকবেন।

রাজপ্রাসাদের একজন কর্মকর্তা বলেন, প্রিন্সের স্বাস্থ্য এখন ভালো আছে এবং তিনি সরকারের বিধিনিষেধ মেনে চলছেন। একজন মুখপাত্র জানিয়েছেন, চার্লসের বাসভবন ক্লারেন্স হাউস নিশ্চিত করেছে যে, ডাক্তারের সঙ্গে পরামর্শ করার পর প্রিন্স অব ওয়েলস এখন সেলফ আইসোলেশনের বাইরে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য