,

২৪ ঘণ্টায় স্পেনে মারা গেলেন আরও ৮৪৯ জন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লাশের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে ইউরোপের দেশ স্পেনে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮৪৯ জন মারা গেছেন। মঙ্গলবার ফরাসী বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন মোট ৮ হাজার ১৮৯ এবং আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৪১৭ জন। করোনাভাইরাসে প্রাণহানির এই তথ্য নিশ্চিত করে স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশে নতুন করে আরও ৯ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। যা আগের দিনের সংক্রমণের চেয়ে ৩ হাজার বেশি।

করোনা মহামারিতে বিপর্যস্ত স্পেনের স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ায় চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন।

করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর লক্ষ্যে দেশটিতে তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউনের মাঝেও দেশটির বিভিন্ন প্রান্তে করোনার প্রকোপ ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে।

এই মুহূর্তে ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পরই করোনার সর্বোচ্চ প্রকোপ স্পেনে। ইতালিতে প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ৭৩৯ এবং মারা গেছেন ১১ হাজার ৫৯১ জন। অন্যদিকে, স্পেনে করোনায় আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ৪১৭ জনে পৌঁছেছে।

এদিকে, বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়ে পড়া করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৮ লাখ ছুঁই ছুঁই। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ৭ লাখ ৯৯ হাজার ৭৪১, মারা গেছেন ৩৮ হাজার ৭২১ এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯৫ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য