,

কুমিল্লায় প্রাইভেটকার খালে পড়ে নিহত ৩

news-image

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজারের কোরবানপুর সড়কে একটি প্রাইভেটকার খালের পানিতে পড়ে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নবীনগর উপজেলার শিবপুর ইউপির জুলাইপার গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন, তার স্ত্রী ও গাড়ির চালক আব্দুর রহমান।

নিহত গাড়িচালক আব্দুর রহমান নোয়াখালী কবিরহাট উপজেলার সোনাদিয়া গ্রামের আবুল বাশারের ছেলে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারের ভেতর শিশুর জুতা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে শিশুটি গাড়ি থেকে ছিটকে পড়ে খালের পানিতে তলিয়ে গেছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার।

তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য