,

দেশে নতুন আরও ২ জন করোনায় আক্রান্ত

news-image

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুইজনের দেহে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫১ জনে।

করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন আরও ৬ জন। মোট সুস্থের সংখ্যা এখন ২৫ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস নিয়ে অনলাইনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, নতুন আক্রান্ত দু’জনই পুরুষ। একজনের বয়স ৫৭ বছর। তিনি সম্প্রতি সৌদি আরব থেকে এসেছেন। অপরজনের বয়স ৫৫ বছর। তার কখনো বিদেশ যাওয়ার ইতিহাস নেই।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন ১৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যাদের নতুন করে নমুনা পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে দুইজন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

আইইডিসিআর পরিচালক আরও বলেন, এ ভাইরাসে নতুন করে কারও মৃত্যু হয়নি। করোনায় দেশে মৃতের মোট সংখ্যা আগের মতই পাঁচজনে রয়েছে।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৭ হাজার ৮২৯ জনের। আর বিশ্বে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাত লাখ ৮৭ হাজার ১০ জনে। এদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৬৬ হাজার ২১৪ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য