,

১১ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ল

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকারি ছুটির সময় বাড়ানো হয়েছে। ছুটি বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। এর সঙ্গে শুক্র বা শনিবারের ছুটি মিলিয়ে ১১ এপ্রিল পর্যন্ত টানা ছুটি থাকবে।

মঙ্গলবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান। তিনি জানান, ছুটির মেয়াদ বাড়ানোর বিষয়ে আজ বা কাল প্রজ্ঞাপন জারি করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সাধারণ ছুটি ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হচ্ছে। এরপর দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় ১১ এপ্রিল পর্যন্ত সব বন্ধ থাকবে।

এর আগে গত ২৩ মার্চ বিকেলে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

মন্ত্রিপরিষদ সচিব ওই সময় বলেন, এই ১০ দিন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কাঁচাবাজার, ওষুধের দোকান, হাসপাতাল এবং জরুরি সেবা চালু থাকবে।

জরুরি প্রয়োজন ছাড়া এই সময়ে কাউকে বাসা থেকে বের না হওয়ার অনুরোধ জানান মন্ত্রিপরিষদ সচিব। এই ছুটির সময়ে সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু থাকার কথা জানিয়েছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য