,

ব্রাহ্মণবাড়িয়ায় দু’ পক্ষের সংঘর্ষে  আহত ৪০

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাড়ির পানি নিষ্কাশনের ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ আহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর গ্রামের বর্তমান ইউপি সদস্য মলাই মিয়া এবং সাবেক ইউপি সদস্য নাছির উদ্দীন’র লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাছির উদ্দীনের ভাই শাহাবুদ্দিনের বাড়ির পানি যাওয়াকে কেন্দ্র করে বর্তমান মেম্বার মলাই মিয়া’র সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে  রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ইটপাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের ৪০ জন আহত হয়। আহতদের সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহদাত হোসেন টিটো বলেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য