,

এশিয়ায় করোনাভাইরাস হতে যাচ্ছে দীর্ঘকালীন যুদ্ধ

news-image

নিউজ ডেস্ক : এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে করোনাভাইরাসে সংক্রমণ থাকবে দীর্ঘকালীন। এই অঞ্চলগুলো থেকে ভাইরাসটি শেষ হতে অনেক দেরি আছে। এমনটা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর রয়টার্স।

সংস্থাটি জানায়, এশিয়া মহাদেশীয় অঞ্চলে নেওয়া পদক্ষেপগুলো কেবল ভাইরাসের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করছে। এতে গণসংক্রমণ ঠেকানোর জন্য প্রস্তুত হওয়ার সময় পাওয়া গেলেও এই মহামারি শেষ হতে এখনো বহু দেরি আছে।

ডিসেম্বরের শেষে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাসের উৎপত্তি। পরবর্তীতে ডব্লিউএইচও এর নাম দেয় কভিড-১৯। দেশটি থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস পুরো পৃথিবীকে বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ৩৭ হাজার ৮৪০ জন মানুষ মারা গেছে। এর মধ্যে আক্রান্ত হয়েছে ৭ লাখ ৮৭ হাজার।

চীনের পর করোনার নতুন কেন্দ্র হয়ে উঠেছে ইউরোপ। ইতালি, স্পেন, ফ্রান্সে তিন দেশ মিলে মারা গেছে ২০ হাজারের অধিক মানুষ। পরবর্তীতে ভাইরাসটির নতুন কেন্দ্র হিসেবে ধরা হচ্ছে আমেরিকা অঞ্চলকে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে।

ডব্লিউএইচও পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক তাকেশি কাসাই বলেন, ‘এত সব পদক্ষেপ নেওয়ার পরও মহামারি চলাকালে এ অঞ্চলে সংক্রমণের ঝুঁকি থাকবেই। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এ মহামারি শেষ হতে এখনো অনেক দেরি। এটি একটি দীর্ঘকালীন যুদ্ধ হতে যাচ্ছে।

ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেন, ‘এখন আমরা কিছুতেই অসতর্ক হয়ে বসে থাকতে পারি না। বড় ধরনের গণসংক্রমণ রোধ করতে সব দেশকে প্রস্তুত হতে হবে।’

যেসব দেশে আক্রান্তের সংখ্যা কমে যাচ্ছে, তারা অসতর্ক হলে আবারও ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হতে পারে বলে হুঁশিয়ার করেন কাসাই।

এদিকে সংস্থাটির টেকনিক্যাল অ্যাডভাইজার ম্যাথিউ গ্রিফিথ বলেন, ‘কোনো দেশ নিরাপদ থাকবে, এমনটা মনে করে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনাভাইরাস সব জায়গায়ই পৌঁছে যাবে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য