,

সাঁথিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

news-image

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় সোমবার গভীর রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত ব্যক্তি আন্তঃজেলা ডাকাতদলের সর্দার ও হত্যা মামলার আসামি ছিলেন।

নিহতের নাম সরোয়ার ওরফে সরো ওরফে শাহীন আলম ওরফে আশিক (৩৬)। তিনি উপজেলার পুন্ডুরিয়া গ্রামের হারুন অর রশিদ ওরফে হারু ব্যাপারীর ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, সাঁথিয়া উপজেলার শামুকজানি বাজারে ডাকাতির উদ্দেশে একদল ডাকাত গোপন বৈঠক করছে-এমন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে পাবনা ডিবি ও সাঁথিয়া থানা পুলিশ যৌথ অভিযানে যায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাতদল পিছু হটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সরোয়ার ওরফে আশিককে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক, একটি কার্তুজ, একটি চাকু ও এক জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য