,

বাতিল করা হলো নববর্ষের অনুষ্ঠান

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের বিস্তার রোধে এবারের বাংলা নববর্ষের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানান।

সরকার প্রধান বলেন, ‌‌‘কভিড-১৯ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে যোগাযোগ ঠিক রেখে আমাদের সাধারণ ছুটি বাড়াতে হতে পারে। আমাদের হয়তো কয়েকদিন ছুটি বাড়াতে হতে পারে।’

‘হয়তো ছুটি ৯ তারিখ (এপ্রিল) পর্যন্ত বাড়াতে হতে পারে। করোনাভাইরাসের কারণে সরকার মুজিববর্ষসহ সব কর্মসূচি স্থগিত করেছে। যাতে মানুষ সমাগম কম হয় তার জন্য এটা করা হয়েছে। এবার নববর্ষের অনুষ্ঠানও বন্ধ থাকবে’, যোগ করেন শেখ হাসিনা।

বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকরা (ডিসি) ছাড়াও ভিডিও কনফারেন্সে জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় যুক্ত রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য