,

সমাজের অবহেলিত অসহায় মানুষের পাশে শেখ তন্ময়

news-image

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : সমাজের অবহেলিত -অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন শেখ তন্ময় এমপি।

বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার ৫হাজার ৭‘শ মানুষকে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। বাগেরহাট-২ (সদর ও কচুয়া)আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষ এসব সহায়তা প্রদান করা হয়।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে এই খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়। এসময়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, সদর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বসিরুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম ও রিজিয়া পারভীন, আওয়ামী লীগ নেতা শেখ ফিরোজুল ইসলাম, সরদার ফখরুল আলম সাহেব, মনোয়ার হোসেন টগর, আহাদ উদ্দিন হায়দারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাগেরহাট-২ (সদর ও কচুয়া) সংসদীয় আসনের অতি দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ৫৭০০ প্যাকেট খাদ্যদ্রব্য দেওয়া হয়েছে। প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি করে ডাল, তেল, লবন ও পেঁয়াজ এবং হাত ধোয়ার জন্য একটি করে সাবান রয়েছে। এছাড়া জীবাণুনাশক স্প্রে করার জন্য প্রতি ইউনিয়ন পরিষদে একটি স্প্রে মেশিন প্রদান করা হয়েছে। তবে দেশের পরিস্থিত স্বাভাবিক না হলে এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য