শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে হাট বাজারগুলোতে কমছে না মানুষের উপস্থিতি

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাপ্তাহিক ও দৈনিক বাজারগুলোতে কমছে না মানুষের উপস্থিতি।

করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে সামাজিক দুরত্ব বজায় রাখছে না তারা।রবিবার নাসিরনগর উপজেলার বিভিন্ন হাট-বাজার গুলোতে এমন চিত্র দেখা গেছে।

যদিও উপজেলা প্রশাসন,সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন প্রতিনিয়ত গ্রাম পর্যায়ের হাট-বাজারগুলোতে গিয়ে মানুষকে সচেতন করতে নিয়মিত প্রচারনাসহ অকারণে বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ করছে। চালানো হচ্ছে বিভিন্ন ধরনের প্রচারণা। তারপরও গ্রাম পর্যায়ের এসব মানুষজন হাট-বাজারগুলোতে সমাবেত হচ্ছে।

করোনা ভাইরাস আতংকে ভাইরাস সংক্রমণরোধে সরকার সারাদেশে সাধারণ ছুটি ঘোষনা করেছেন। এতে মানুষজন শহর ছেড়ে গ্রামে চলে আসে। কিন্তু গ্রামে এসে কোয়ারেন্টাইন না মেনে অকারণেই হাট-বাজারগুলোতে ভীড় জমাচ্ছে। মানছেন না সামাজিক দুরত্ব এবং সরকারি নিয়ম-কানুন।

সরেজমিনে উপজেলা বেশ কয়েকটি বাজারে গিয়ে মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। সামাজিক দুরত্ব না মেনেই হাট-বাজারগুলোতে কেনাকাটায় ব্যস্ত সময় পাড় করছে তারা।এছাড়া দৈনন্দিন বাজারগুলোতে মানুষ ভীড় করছে। তবে প্রশাসন ওইসব বাজার গুলোতে অভিযান চালালেও পরে পুনরায় আবার মানুষজন চলে আসে বাজারে।

হাটবাজারে আসা মানুষজন জানায়,লকডাউন করা ছাড়া মানুষের সমাগম বন্ধ করা সম্ভব নয়। হা-বাজার বন্ধ থাকলে মানুষ আর হাট-বাজারে আসবে না।তাছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য কেনার জন্য আমাদেরকে বাজারে আসতে হয়। কপালে যা আছে তাই হবে।

এবিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী জানান,হাটবাজারে যাতে মানুষজনের সমাগত না হয় আমরা উপজেলা প্রশাসন,থানা পুলিশ নিয়ে প্রতিদিন মনিটরিং করছি। সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচলের অনুরোধ করার তারপরও মানুষজন নির্দেশনা মানছেন না তা খুবই দুঃজনক।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ