,

তালতলার গোরস্থানে গোপনে মরদেহ দাফন করা হচ্ছে : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি ব্যবস্থাপনায় রাজধানীর খিলগাঁওয়ের তালতলা গোরস্থানে গোপনে মরদেহ দাফন করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দেশের করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ে সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিডিও কনফারেন্সে এসে রিজভী এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘সরকারি ব্যবস্থাপনায় খিলগাঁও তালতলার গোরস্থানে গোপনে মরদেহের জানাজা-দাফন করা হচ্ছে। যারা মারা যাচ্ছেন তাদের বাড়ি লকডাউন করা হচ্ছে। করোনার উপসর্গ নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ধর্না দিয়ে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। কী ভীতিকর পরিস্থিতি! ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়ার খবরের সঙ্গেও সরকারের ব্রিফিংয়ের আকাশ পাতাল ব্যবধান।’

রিজভী আরও বলেন, ‘বর্তমান সরকারের পলিসি জনগণের কাছে একদম পরিষ্কার। নো কিট, নো করোনা। নো টেস্ট, নো করোনা। নো পেসেন্ট, নো করোনা। যে পলিসি করে ইরান ও ইতালি সরকার তাদের দেশের সর্বনাশ করেছে।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘করোনাভাইরাস (কোভিড-১৯) দ্রুত ছড়িয়ে পড়ার মধ্য দিয়ে বৈশ্বিক মহামারিতে রূপ নিয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয় যে, দুই মাস সময় পেলেও সরকার এ সমস্যার দিকে কোনো মনোযোগ দেয়নি।’

রিজভী বলেন, ‘সরকারের পক্ষ থেকে টানা দুদিন বলা হচ্ছে, দেশে নতুন করে করোনা আক্রান্ত নেই। অথচ পত্র-পত্রিকা, টেলিভিশনসহ মিডিয়ায় প্রতিদিন সর্দি, জ্বর, কাশিতে মারা যাওয়ার খবর দিচ্ছে। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যুর সংবাদ ছাপা হয়েছে আজকের খবরের কাগজে। এরমধ্যে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে একজন নারীসহ মারা গেছেন দুজন। ঠাকুরগাঁওয়ের এক অসুস্থ ছেলেকে নিয়ে পাঁচ হাসপাতালে ঘুরেও চিকিৎসা পাননি অসহায় বাবা।’

করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতি নেই দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘কোথাও সমন্বয় নেই। আক্রান্ত রোগী শনাক্তকরণের পর্যাপ্ত উপকরণ ও ব্যবস্থাপনা দেশে নেই। চিকিৎসকদের রক্ষার ব্যবস্থা নেই। যথেষ্ট মাস্ক, স্যানিটাইজার ও ভেন্টিলেটর নেই। পরীক্ষার ব্যবস্থা ছাড়া সরকার আক্রান্ত সংখ্যার যে তথ্য দিচ্ছে তা বিশ্বাসযোগ্যতা পাচ্ছে না।’

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গনেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) দেওয়া তথ্যমতে, করোনাভাইরে দেশে এখন পর্যন্ত মারা গেছেন পাঁচজন। এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৯ জন। এর মধ্যে ‍সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য