,

করোনা পরীক্ষা করুন ঘরে বসেই

news-image

নিজস্ব প্রতিবেদক : ঘরে বসে অনলাইনের মাধ্যমে করোনাভাইরাসের ঝুঁকি পরীক্ষার জন্য একটি ওয়েবসাইট তৈরি করেছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। ‘করোনাভাইরাস রিস্ক অ্যাসেসমেন্ট টেস্ট টোল’ নামক এই সফটওয়ারটির ওয়েব ঠিকানা হচ্ছে www.livecoronatest.com।

ওয়েবসাইটটি সহজেই মোবাইল ফোনে ব্যবহার করা যাবে। সাইটটিতে গিয়ে নিজের অবস্থান, বয়স, লিঙ্গ, ফোন, অভ্যাস, শারীরিক অবস্থা সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর দিলে স্বয়ক্রিয়ভাবে সফটওয়ারটি জানিয়ে দেবে আপনি কতটুকু করোনা ঝুঁকিতে আছেন।

সোমবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় আইসিটির ব্যবহার সম্পর্কে অনলাইন সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এ তথ্য জানান।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই ওয়েবসাইটে করোনাভাইরাস সংক্রমণে আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন কিনা, তা নিজেই মূল্যায়ন করতে পারবেন। জানা যাবে, ঝুঁকির মাত্রা ও করণীয় সম্পর্কেও। সফটওয়ারে শেয়ার করা তথ্যের সব ধরনের গোপনীয়তা বজায় রাখা হবে।

এই সফটওয়্যারটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞদের সহায়তায় তৈরি করা হয়েছে। আইইডিসিআর’র হটলাইনে মানুষ করোনাভাইরাস সম্পর্কে যে সব প্রশ্ন করছেন তা পর্যালোচনা করে সফওয়ারে প্রশ্নগুলো সম্পৃক্ত করা হয়েছে। এটি একটি অনলাইন জরিপ হিসেবেও কাজ করবে বলে তারা মনে করেন।

ব্যাপক মানুষ এটি ব্যবহার করলে, ফলাফল নিরুপণের ভিত্তিতে নির্ধারণ করা সম্ভব হবে দেশের কোন এলাকায় করোনা ঝুঁকি কতটুকু। করোনা ঝুঁকিপূর্ণ ব্যক্তির অবস্থানও চিহ্নিত করা সম্ভব হবে। এর ভিত্তিতে সরকার পরবর্তী ব্যবস্থা নিতে পারবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য