,

ঢাকা ছাড়লেন ২৬৯ মার্কিন নাগরিক

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ২৬৯ জন নাগরিক ঢাকা ছেড়েছেন। সোমবার সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে নিজ দেশের উদ্দেশে যাত্রা করেন।

এদিকে কূটনীতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের আরও কয়েকশ নাগরিক বাংলাদেশ ছাড়ার আগ্রহ দেখিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে ফ্লাইট শিডিউল নিশ্চিত হওয়ার পরই তাদের দেশে পাঠানো হবে।

প্রথম দফায় বাংলাদেশ ছেড়ে যাওয়া মার্কিন নাগরিকদের বিদায় জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার।

সোমবার রাতে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশ ছেড়ে যাওয়া মার্কিন নাগরিকদের প্রায় ৮০ শতাংশই হচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। এরা গত কিছুদিন ধরে এখানে আটকে ছিলেন। এ ছাড়া কাতার এয়ারওয়েজের ফ্লাইটে যাওয়া মার্কিন নাগরিকদের মধ্যে বয়স্ক এবং শ্বাসকষ্টে ভোগা রোগী আছেন। আর মার্কিন দূতাবাসের পরিবারের সদস্যরা নিজেদের দেশে থাকা স্বজনদের সেবা-শুশ্রুষার জন্য ফিরে গেছেন।’

এর আগে গতকাল রোববার ঢাকায় মার্কিন দূতাবাসের এক মুখপাত্র সাংবাদিকদের জানান, তার দেশের নাগরিকদের একটি অংশ স্বেচ্ছায় বাংলাদেশ ছাড়তে ইচ্ছা প্রকাশের পর ঢাকায় মার্কিন দূতাবাস তাদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে। যেভাবে অন্য দেশ থেকেও যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের সরিয়ে নিয়েছে বাংলাদেশের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন নাগরিকদের বাংলাদেশ থেকে দেশে ফেরত নেওয়া একটি সাময়িক ব্যবস্থা। বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আবার ফিরে আসবেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য