রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিইউ থেকে ছাড়া পেলেন সেই কণিকা কাপুর

news-image

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত বলিউড সংগীতশিল্পী কণিকা কাপুর আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন। এই জনপ্রিয় সংগীতশিল্পীকে আইসিইউ থেকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে তাকে। তার আগামী করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসবে বলে আশা করা হচ্ছে।

এনডিটিভির প্রতিবেদন বলছে, সম্প্রতি করোনাভাইরাস ধরা পড়েছিল ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কণিকা কাপুরের। লন্ডন থেকে ফিরে কোয়ারানটিনে থাকার পরামর্শ উপেক্ষা করে তিনি লখনউয়ের পার্টিতে যোগ দিয়েছিলেন। একারণে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। হাসপাতালের আইসিইউতে এতদিন ছিলেন তিনি।

তবে এখন অনেকটাই ভালো আছেন বলে এক টুইট বার্তায় নিজেই জানিয়েছেন কণিকা কাপুর। আগামী করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসতে পারে বলেও আশা করা হচ্ছে। এই ঘটনা যে তাকে জীবনের একটা বড় শিক্ষা দিল, সেই বিষয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তিনি।

এই মুহূর্তে কণিকা আলাদা একটি ঘরে আইসোলেশনে আছেন। সেই ঘরেই রয়েছে অ্যাটাচড বাথ। তার জন্য রয়েছে আলাদা টিভি সেট। এছাড়া, এই ধরণের রোগীদের জন্য যে বিশেষ এয়ার কন্ডিশনের ব্যবস্থা রয়েছে সেই সুবিধাও পাচ্ছেন তিনি।

এর আগে কণিকা কাপুর নিজেই দাবি করেছেন তিনি করোনায় আক্রান্ত নন। অথচ এখন পর্যন্ত ৪ বার পরীক্ষা করে ফল পজিটিভ পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের