,

বিপাকে মোনালি ঠাকুর

news-image

বিনোদন ডেস্ক : সুইজারল্যান্ডে গিয়ে বিপাকে পড়েছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেত্রী মোনালি ঠাকুর। করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় সেখানে বন্দি হয়ে পড়েছেন তিনি ফিরতে পারছেন না নিজ দেশে।

সম্প্রতি সেখান থেকে এ তারকা শেয়ার করেছেন একটি ভিডিও। জানিয়েছেন, তিনি সুস্থ আছেন। পাশাপাশি করোনার ভয়াবহতা সম্পর্কে সবাইকে সতর্ক করেছেন মোনালি। বাড়ি থেকে বেরোতে নিষেধও করেছেন তিনি।

গত ২২ মার্চ থেকে ভারতে আন্তর্জাতিক বিমান ঢোকা বন্ধ হয়ে গেছে। তাই সুইজারল্যান্ডে বাধ্য হয়ে থাকতে হচ্ছে তাকে। কিন্তু দেশে ফেরার দিন-তারিখ অনিশ্চিত হয়ে গেলেও ভারত সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন মোনালি।

তার কথায়, দেশে ফেরার চেয়ে এ মুহূর্তে সবচেয়ে জরুরি মানুষের জীবনের নিরাপত্তা। তাই ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে মানুষের মঙ্গল হবে বলেই তার বিশ্বাস। মোনালি ছাড়াও ভারতের আরও বেশ কিছু শিল্পী আটকা পড়েছেন সুইজারল্যান্ডে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য