,

ব্রাহ্মণবাড়িয়ায় বাবার মৃত্যুর একঘন্টার মর্ধ্যে ছেলের মৃত্যু

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একই দিনে এক ঘন্টার ব্যবধানে বাবার মৃত্যুর পর ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার পানিশ্বর ইউনিয়নের সীতাহরণ গ্রামে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শতবছরের বৃদ্ধ সাত্তার মিয়া দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে গত দুই বছর যাবত শয্যাশায়ী ছিলেন।

সোমবার (৩০ মার্চ) ভোরে তিনি মৃত্যুবরণ করেন। এই খবর জানতে পেরে তার ছেলে ফজলুল হক (৪৮) হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে। তাকে পরিবারের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পথে সদর উপজেলার সুহিলপুর নামক স্থানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফজলুল হক পেশায় রিকশা চালক ছিলেন। ইউপি সদস্য জানান, বিষয়টি আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অফিস জানায় , খবর পেয়ে আমরা ওই গ্রামে মেডিকেল টিম পাঠায়। তারা পিতা-পুত্রের বিষয়ে পরিবারের সাথে কথা বলেন। মেডিকেল টিম জানিয়েছে, ওই পরিবারে কারো সর্দি-জ্বর বা কাশি ছিল না। পিতার মৃত্যুর পর ছেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য