,

গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা : আইজিপি

news-image

নিউজ ডেস্ক : করোনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

তিনি বলেন, পুলিশের সাইবার ইউনিট এ ব্যাপারে সার্বক্ষণিক কাজ করছে। ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা নিয়ে কেউ গুজব ও মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আইজিপি রবিবার পুলিশ সদর দপ্তরে একটি বেসরকারী চাইনিজ সংগঠনের দেওয়া করোনা প্রতিরোধে পিপিই সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন।

এ সময় চাইনিজ ওভারসিস অ্যাসোসিয়েশন বাংলাদেশ করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত পিপিই সামগ্রী আইজিপির কাছে হস্তান্তর করেন। চাইনিজ ওভারসিস অ্যাসোসিয়েশন বাংলাদেশের পক্ষ থেকে করোনা প্রতিরোধে পুলিশের জন্যে এক লাখ মাস্ক, পিপিই ৫ হাজার, টেস্টিং কিটস ৫ হাজার, এলকোহল ১শ’ লিটার এবং ৫০ লিটার হ্যান্ড স্যানিটাইজার আইজিপির কাছে হস্তান্তর করা হয়।

চাইনিজ ওভারসিস আসোসিয়েশন বাংলাদেশ প্রেসিডেন্ট ঝুয়াং লাইফ্যাং মহাসচিব ডিং টিয়ানসহ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

জাতির এ ক্রান্তিলগ্নে জনগণকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে আইজিপি বলেন, জরুরী প্রয়োজনে স্বাস্থ্যবিধি অনুসরণ করে যেকোনো ব্যক্তি রাস্তায় চলাফেরা করতে পারবেন।

এ সময় মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকালে আরো মানবিক আচরণ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশের প্রতি নির্দেশ প্রদান করেন আইজিপি।

তিনি বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা নিয়ে অনেকে পুলিশের সমালোচনা করছেন, তারপরও পুলিশ মানুষের জান মালের নিরাপত্তার পাশাপাশি করোনা প্রতিরোধে জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে মাঠে কাজ করছেন।

তিনি বলেন, পুলিশ করোনা প্রাদুর্ভাবের প্রথম থেকে আজ পর্যন্ত লোকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত করতে দেশব্যাপী মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে।

তিনি করোনা প্রতিরোধে সরকারের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা জন্য আহ্বান জানান।

তিনি বলেন, আমরা জঙ্গি দমন ও মাদক দ্রব্য প্রতিরোধে অনেকটা সফল হয়েছি। করোনা প্রতিরোধেও সফল হব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। খবর: বাসস।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য