,

ফিলিপাইনে উড্ডয়মান বিমানে আগুন, নিহত ৮

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের রাজধানী ম্যানিলার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে উড্ডয়নেরই পরপরই একটি বিমান অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদন অনুযায়ী দ্য ওয়েস্টউইন্ডের বিমানটি ‘মেডিকেল ইভাকুয়েশন’ মিশনের অংশ হিসেবে জাপানের হ্যানেডা বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল। তাতে ফিলিপাইনের ক্রু ছিলেন ছয়জন। এছাড়া যাত্রী ছিলেন দুজন। তারা যুক্তরাষ্ট্র ও কানাডার নাগরিক। তবে কর্তৃপক্ষ তাদের কারোরই পরিচয় প্রকাশ করেনি।

বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া এক বিবৃতি অনুযায়ী, বিমানটি উড্ডয়নের পরপরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে রানওয়ের শেষ সীমানায় গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন অগ্নিনির্বাপণ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। বিভিন্ন রাসায়নিক ব্যবহার করলেও তারা প্রাণহানি ঠেকাতে পারেননি।

বিমানবন্দরটিদে বেশিরভাগ বিমান চলাচল বন্ধ। বিমানবন্দরেই আটকা পড়ে আছে বিমানগুলো। দেশটির সরকার রাজধানী ম্যানিলাসহ দেশটির প্রধান দ্বীপ লুজানকে অবরুদ্ধ করে রেখেছে। করোনাভাইরাসের বিস্তার রোধেই এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে সরকার।

ম্যানিলা বিমানবন্দরের জেনারেল ম্যানেজার এড মনরেল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘দুর্ভাগ্যবশত, বিমানটির কোনো আরোহী আর বেঁচে নেই।’ তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর সব রানওয়েটি বন্ধ করে দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য