,

করোনার দুশ্চিন্তায় জার্মান মন্ত্রীর আত্মহত্যা

news-image

অনলাইন ডেস্ক : রেললাইন থেকে জার্মানির এক মন্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

ডয়চে ভেলে জানায়, শনিবার জার্মান প্রদেশ হেসের অর্থমন্ত্রী থমাস শেফারের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। হকাইম শহরে ফ্রাঙ্কফুর্ট এবং মাইনজের মধ্যে হাইস্পিড ট্রেনের লাইনে তার দেহ পড়ে ছিল।

৫৪ বছর বয়সী এই রাজনীতিবিদ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জার্মান কর্তৃপক্ষ জানায়। তবে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।

করোনাভাইরাস রোধে বেশ তৎপর ছিলেন শেফার। প্রকাশ্যে তিনি পরিস্থিতি মোকাবিলা করে আসছিলেন।

তিনি দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের নেতৃত্বাধীন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটসের নেতা। ১০ বছর ধরে তিনি হেসের অর্থমন্ত্রীর ছিলেন।

প্রদেশ প্রধান ফলকার ভুফিয়ার এক বিবৃতিতে জানান, শেফারের মৃত্যুতে তিনি মর্মাহত। কভিড-১৯ নিয়ে যথেষ্ট উদ্বেগ ও মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন শেফার, আরও জানান ভুফিয়ার।

তিনি বলেন, ‘জনগণের বিপুল প্রত্যাশা পূরণ, বিশেষ করে করোনা মোকাবিলায় আর্থিক সহায়তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন শেফার। তিনি হতাশ হয়েছিলেন এবং তাই তাকে আমাদের ছেড়ে চলে যেতে হয়েছে। যা আমাদের হতবাক করেছে, আমাকে হতবাক করেছে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য