,

করোনা সন্দেহে সুবর্ণচরে ৪ বাড়ি লকডাউন

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস সন্দেহে নোয়াখালীর সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউনিয়নে এক অটোরিকশাচালকের বাড়িসহ আশপাশের মোট চারটি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। এসব বাড়ির সবাই এখন হোম কোয়ারেন্টিনে আছেন।

রোববার দুপুরে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম ইবনুল হাসান ওই চার বাড়ি লকডাউনের ঘোষণা দেন। তিনি জানান, ওই অটোরিকশাচালক কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। আজ দুপুরে তার বাড়িতে গিয়ে উপসর্গগুলো সন্দেহজনক হওয়ায় বাড়িটি লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হয়েছে। এছাড়া আশে-পাশের মানুষকে সর্তক করতে আরো তিন বাড়িসহ মোট চারটি বাড়ি লকডাউন করা হয়েছে।

সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌফিকুল হাসান জানান, প্রায় ছয় দিন ধরে তিনি সর্দি, কাশি ও জ্বরে ভুগছিলেন। এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে রোববার দুপুরে উপজেলা ও স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তারা তার বাড়িতে যান। প্রশাসন তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে রোববার বিকেলে জনস্বাস্থ্য ইনস্টিটিউট (আইপিএইচ) চট্টগ্রামে পাঠিয়েছে। তিন দিন পর নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেলে তিনি করোনা আক্রান্ত কি না, তা নিশ্চিত হওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য