,

থাই রাজা ২০ ‘রক্ষিতা’ নিয়ে আইসোলেশনে

news-image

অনলাইন ডেস্ক : জার্মানিতে এক বিলাসবহুল হোটেলে ‘সেল্ফ আইসোলেসনে’ অবস্থান করছেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন। তবে আইসোলেশনে তিনি একা নেই বরং ওই হোটেলে তার ২০ জন হারেম বা ‘রক্ষিতা’ এবং অনেক কর্মচারীও আছেন।

জার্মান ট্যাবলয়েড ‘বিল্ড’ এর প্রতিবেদনে বলা হয়েছে, ৬৭ বছর বয়সী থাই রাজার সঙ্গে তার চার স্ত্রীর কেউ আছে কিনা তা জানা যায়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, সোনেনবিচল নামে একটি চার তারকা বিলাসবহুল হোটেল পুরোটা ভাড়া করেন রাজা মহা ভাজিরালংকর্ন।

তবে রাজার সঙ্গে থাকা ১১৯ জন সদস্যকে শ্বাসকষ্টজনিত রোগ সংক্রমণের কারণে থাইল্যান্ডে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে।

একজন থাই নাগরিক দাবি করেন, রাজা ভাজিরালংকর্ন ছুটি কাটাতে জার্মানি গিয়েছেন এবং এই সময়ের মধ্যেই থাইল্যান্ডে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে।

এই কথা ছড়িয়ে পড়ায় রাজার ওপর চরম খেপেছেন থাইল্যান্ডের বাসিন্দারা। কিন্তু থাইল্যান্ডে রাজাকে অপমান ও সমালোচনা করলে তাকে ১৫ বছরের জেল দেওয়ার বিধান রয়েছে। সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দেশটির হাজার হাজার নাগরিক সামাজিক মাধ্যমে এর কড়া সমালোচনা করেছেন।

ইতিমধ্যে দেশটির টুইটারে ‘#হোয়াই ডু উই নিড অ্যা কিং’ (আমাদের কেন রাজা প্রয়োজন) লিখে প্রতিবাদের রব উঠেছে। যা ২৪ ঘণ্টার মধ্যে ১২ লাখ বার টুইটারে পোস্ট হয়েছে।

উল্লেখ্য, থাইল্যান্ডে প্রায় ১৪শ মানুষের শরীরে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে এবং সাতজন এ ভাইরাসে মারা গেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য