,

সেই এসিল্যান্ডকে ধর্ষণের হুমকিদাতা ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : যশোরের মনিরামপুর উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া সায়েমা হাসানকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা উত্তর (ডিবি-উত্তর) বিভাগ।

ডিবি উত্তরের এডিসি শাজাহান সাজু আজ রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘যশোরের মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ওই ব্যাংক কর্মকর্তাকে আজ রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে।’

শাজাহান সাজু বলেন, ‘গ্রেপ্তারকৃতের নাম জাফর আহমেদ। যেহেতু এই ঘটনায় যশোরে মামলা দায়ের হয়েছে তাই তাকে গ্রেপ্তারের পর যশোর পাঠানো হয়েছে।’

বয়স্ক নাগরিকদের কান ধরে ওঠবস করানোর পাশাপাশি ছবি তোলার পর সমালোচনার জের ধরে যশোরের মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে গতকাল শনিবার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার যশোরের মনিরামপুর উপজেলার চিনেটোলা বাজারে বয়স্ক দুই ব্যক্তিকে কান ধরে ওঠবস করান এবং তাদের ছবি তোলেন সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে শুরু হয় সমালোচনার ঝড়। দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য