,

আকিজের উদ্যোগ ভালো, সাধারণ মানুষকে সহনশীল হতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

news-image

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আকিজ গ্রুপ একটি ভবন তৈরি করে দিতে চায়, এটা খুবই ভালো উদ্যোগ। এতে এলাকার মানুষের সুবিধা হবে। আর এক্ষেত্রে সাধারণ মানুষকেও সহনশীল হওয়া উচিত।

রোববার (২৯ মার্চ) দুপুরে করোনা সংক্রান্ত এক ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আকিজ গ্রুপ যে ভবন তৈরি করে দিতে চায় প্রয়োজন হলে আমরা তা ব্যবহার করবো। না হলে করবো না। কিন্তু এটা তো ভালো উদ্যোগ। প্রয়োজনে আমরা মৃদু আক্রান্তদের রাখবো সেখানে। এক্ষেত্রে জনগণকে সহনশীল হতে হবে।

দেশজুড়ে করোনা আক্রান্ত হওয়ার লক্ষণ নিয়ে মারা যাচ্ছেন। এ বিষয়ে অনেক সময় সংশ্লিষ্টদের সহযোগিতা পাওয়া যাচ্ছে না- এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ ধরনের অবহেলা হয়ে থাকলে তা অবশ্যই অপরাধ হয়েছে। যা কোনো মতেই কাম্য নয়।

রাজধানীর তেজগাঁওয়ে আকিজ গ্রুপ ও গণস্বাস্থ্য কেন্দ্রের যৌথ উদ্যোগে একটি করোনা হাসপাতাল তৈরির উদ্যোগ নেওয়া হয়। এর মাঝে শনিবার (২৮ মার্চ) হাসপাতালের নির্মাণ কাজ চলাকালে সেখানে বিক্ষোভ করে স্থানীয় জনতা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য