,

রংপুরে বাস-ট্রাক ত্রিমূখী সংর্ঘষে আহত-২০

news-image

রংপুর ব্যুরো : রংপুরের মিঠাপুকুর উপজেলা সদরের সোনালী ব্যাংক মোড়ে দু’টি বাসের সঙ্গে পেঁয়াজ ভর্তি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। আজ রবিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রবিবার ভোরে ফাঁকা সড়কে একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে রংপুরের দিকে আসছিল। একই সময় রংপুর থেকে অপর একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে মিঠাপুকুর উপজেলা সদরের সোনালী ব্যাংকের মোড়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেঁয়াজ ভর্তি অপর একটি ট্রাক সেখানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে ধাক্কা খায়। এতে তিন গাড়ির ২০ জন আহত হন।

বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার কাজল মিয়া জানান, দুর্ঘটনায় অন্তত ২০ আহত হয়েছেন। আহতদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য