,

সৌদি আরবে তিন দফায় ক্ষেপণাস্ত্র হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে তিন দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যম আল এখবারিয়া ও এএফপির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার রাতে রাজধানী রিয়াদে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। রিয়াদে একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে কারা ওই হামলা চালিয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

অপরদিকে এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী রিয়াদে তিন দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি।

এর আগেও রাজধানী রিয়াদসহ সৌদির বিভিন্ন স্থানে এমন হামলা চালানো হয়েছে। এর মধ্যে অধিকাংশই প্রতিহত করতে সক্ষম হয়েছে সৌদি।

দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রিয়াদে হামলা চালানো হয়েছে। লক্ষ্যে আঘাত হানার আগেই তা প্রতিহত করেছে সৌদি নেতৃত্ত্বাধীন জোট। অপরদিকে, জিজান শহরে আরও একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে তা ভূপাতিত করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য