,

করোনা: হেঁটে বাড়ি ফেরার সময় পথেই মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) গোটা বিশ্বটাকেই যেন ওলট-পালট করে দিয়েছে। ঘরে বন্দি প্রায় এক-তৃতীয়াংশ মানুষ। সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছে স্বল্প আয়ের মানুষদের।

করোনার বিস্তার ঠেকাতে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছে ভারত সরকার। এতে অনেকেই অন্য রাজ্যে কর্মস্থল ছেড়ে বাড়ির দিকে রওনা হন।

এমনই একজন রণবীর সিং। রাজধানীতে রুটি-রুজি বন্ধ হওয়ায় আরও অনেকের মতো বাড়ি ফিরতে মরিয়া ছিলেন বছর আটত্রিশের এই যুবক। যানবাহন না পেয়ে নিরুপায় হয়ে পায়ে হাঁটা শুরু করেন। বাড়ি মধ্যপ্রদেশের মোরেনায়।

ভেবেছিলেন আজ নয়তো কাল ঠিকই পৌঁছে যাবেন বাড়িতে। দিল্লি থেকে ২০০ কিলোমিটার পথ হেঁটে তিন দিনে আগ্রা পর্যন্ত চলে এসেছিলেন। কিন্তু, শেষপর্যন্ত জীবিত বাড়ি ফেরা আর হয়ে ওঠেনি ওই ব্যক্তির।

এই সময় জানায়, পথের ধকলে শনিবার সকালে মৃত্যু হয় তার। তিনি হার্টঅ্যাটাকে মারা গেছেন ডাক্তাররা জানিয়েছেন।

সকালে তাকে রাস্তায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তখনো আগ্রা থেকে আরও ১০০ কিলোমিটার দূরে ছিল তার বাড়ি। দক্ষিণ দিল্লির তুঘলকাবাদের এক হোটেলে ফুড অর্ডারের কাজ করতেন ওই যুবক।

আগ্রা জেলা পুলিশ প্রধান বাবলু কুমার জানান, রণবীরের সঙ্গে আরও দুজন ছিলেন। তারাও দিল্লি থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য