সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীসহ সুস্থ কাজী মারুফ, জানালেন নিজেই

news-image

বিনোদন প্রতিবেদক : হঠাৎ করেই শনিবার রাতে খবর রটে নিউইয়র্কে থাকা বাংলাদেশি চিত্রনায়ক কাজী মারুফ ও তাঁর স্ত্রী রাইসা করোনা ভাইরাসে আক্রান্ত। এরপর সরাসরি মারুফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানালেন, ‘আমি ভালো আছি। আর আমার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়নি।’

মারুফ জানান, নিউইয়র্কে এখন হালকা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া পরিবর্তনের কারণে আমার স্ত্রী রাইসার জ্বর হয়েছে। যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এর মধ্যে স্ত্রীর জ্বরের কারণে এমনটা ছড়িয়েছে।

মারুফ বলেন, ‘নিউইয়র্কে আমার পরিচিত অনেকে এই রোগে সংক্রমিত হয়েছেন। গতকাল সন্ধ্যায় (নিউইয়র্ক স্থানীয় সময়) নিজের জ্বর শুরু হওয়ায় রাইসা ভীত হয়ে পড়ে। আমার শাশুড়িকে খবরটি জানায়। হয়তো আমার শাশুড়ির কাছ থেকে বাবা (কাজী হায়াত) খবরটা জেনে উদ্বিগ্ন হয়ে পড়েন। সবাইকে আশ্বস্ত করে বলতে চাই, আমাদের তেমন কিছুই হয়নি।’

নিউইয়র্কের রিচমন্ড হিল এলাকায় পরিবার নিয়ে থাকেন কাজী মারুফ। জানালেন, দুই সপ্তাহ ধরে সন্তানদের স্কুল বন্ধ। বড় ধরনের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না তাঁরা কেউ। জ্বরের কারণে সবার নিরাপত্তার কথা ভেবে আইসোলেশনে আছেন রাইসা।

মারুফ জোর দিয়ে বলেন, ‘এটা ঠিক যে আমার স্ত্রী জ্বরে আক্রান্ত। তবে তা এখন পর্যন্ত কোভিড ১৯ বা করোনাভাইরাস নয়। আমি শতভাগ সুস্থ আছি। আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমার কোনো সমস্যা নেই।’

‘ইতিহাস’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন পরিচালক কাজী হায়াতের পুত্র কাজী মারুফ। অ্যাকশনধর্মী সিনেমার জন্য তিনি পরিচিতি লাভ করেন। প্রথম সিনেমায় অভিনয় করেই তিনি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর ‘অন্ধকার’, ‘রাস্তার ছেলে’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘দারোয়ানের ছেলে’, ‘দেহরক্ষী’, ‘ইভটিজিং’, ‘সর্বনাশা ইয়াবা’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস