বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাউন্ডেশন গঠন করে ২ হাজার পরিবারকে সহায়তা সাকিবের

news-image

স্পোর্টস ডেস্ক : করোনভাইরাসের মহামারিতে আতঙ্কে দিন কাটছে সবার। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের মানুষও কাটাচ্ছে ঘরবন্দী জীবন। নিত্যপ্রয়োজনীয় জিনিস আর ওষুধের দোকান ছাড়া বন্ধ রয়েছে সবকিছু। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দিনে এনে দিনে খাওয়া মানুষরা। তাদের সহায়তায় এগিয়ে এলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ নামে নতুন সংস্থা গঠন করে এই সহায়তা দিচ্ছেন বাঁহাতি অলরাউন্ডার। আজ শনিবার রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এই ঘোষণা দেন সাকিব। সহায়তা করছেন মিশন সেভ দ্য বাংলাদেশের মাধ্যমে।

পাঠকদের জন্য সাকিবের স্ট্যাটাসটি তুলে ধরা হলো।

সারা দেশ আজ লড়ছে একটি মহামারীকে রুখতে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অসংখ্য সুবিধাবঞ্চিত মানুষ দিন গুনছে কবে তাদের রোজগার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।এই মানুষগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে “দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন” পদক্ষেপ নিয়েছে দেশ এবং সারা বিশ্বের বিভিন্ন ব্যক্তি ও সংস্থা থেকে ফান্ড উত্তোলনের। এই ফান্ড ব্যবহার করা হবে করোনাভাইরাসের কারণে প্রভাবিত সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করবার জন্য।

এবং এর ধারা অনুযায়ী “দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন” এর সর্বপ্রথম সহায়তা যাচ্ছে “মিশন সেইভ বাংলাদেশ” নামক একটি উদ্যোগে। “মিশন সেইভ বাংলাদেশ” করোনাভাইরাসের প্রভাবকে মোকাবিলা করতে দ্য ডেইলি স্টার, Sheba.xyz এবং সমকালের একটি যৌথ উদ্যোগ। এই প্রোজেক্টটির উদ্দেশ্য হলো করোনাভাইরাসের কারণে প্রভাবিত নিম্নআয়ের এবং সুবিধাবঞ্চিত মানুষদের জীবিকার যোগান দেওয়া। এ পর্যন্ত ২০০০ সুবিধাবঞ্চিত পরিবারকে সাহায্য করেছে এই প্রকল্পটি এবং এই সংখ্যাকে বৃদ্ধি করতে নিরলস প্রচেষ্টা চলছে।

আসুন, সবাই মিলে একসাথে লড়ি, একসাথে বাঁচি। কারণ, মানুষ তো মানুষেরই জন্য।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল