,

চিকিৎসার জন্য মিরপুর স্টেডিয়াম দিতে প্রস্তুত বিসিবি

news-image

স্পোর্টস ডেস্ক : করোনা ভাইরাস আতঙ্কে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। যার জন্য ক্রীড়াঙ্গনও থমকে গেছে। সবধরনের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে। বাংলাদেশেও এর কোনো বিকল্প নয়। করোনা ভাইরাস যদিও বাংলাদেশে এখন পর্যন্ত ব্যাপক ভাবে সংক্রমণ হয়নি।

তবে সাবধানতার জন্য পুরো দেশে সাধারন ছুটি ঘোষণা করা হয়েছে। আর যদি প্রয়োজন হয় মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামটি কোয়ারেন্টিনের জন্য দিতে প্রস্তুত আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (মার্চ ২৮) বিষয়টি গনমাধ্যমকে জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস। তিনি মনে করেন, মানবিক দিক চিন্তা করেই মিরপুরের হোম অব ক্রিকেটকে কোয়ারেন্টিনের জন্য দিতে কোনো আপত্তি নেই বিসিবির।

জালাল ইউনুস বলেন, ‘দেখেন এটা আমাদের দায়িত্ব। শুধু্ আমাদের না, যে সময় এসেছে তাতে সবারই সবার পাশে দাঁড়ানো উচিৎ বলে আমি মনে করি। বিশ্বব্যাপী করোনা যে ভয়ংকর রূপ ধারণ করেছে এবং এদেশেও যে হারে ছড়িয়ে পড়ছে তাতে আমাদের সরকারের যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম রোগীদের চিকিৎসার জন্য দিয়ে দেব। না দেওয়ার কিছু নেই। আমাদের মনে রাখতে হবে এটি একটি বৈশ্বিক দূর্যোগ। যা মোকাবিলায় সবাইকে একাট্টা হয়ে কাজ করতে হবে।’

করেনা মোকাবিলায় সরকারের পাশে দাঁড়িয়েছেন তামিম-মুশফিকরা। বিসিবির কেন্দ্রীয় চুক্তির ১৭ ক্রিকেটার ও তার বাইরের ১০ ক্রিকেটারসহ মোট ২৭ জন তাদের বেতনের অর্ধেক করোনা মোকাবিলায় দান করেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য