,

হাবিবুল বাশারের মা মারা গেছেন

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমনের মা রিজিয়া বেগম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (মার্চ ২৮) দুপুর ১টার কিছু সময় পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাবিবুল বাশারের মা।

করোনা আতঙ্কের মাঝেই অসুস্থ মাকে দেখতে বেশ কয়েকদিন আগে কুষ্টিয়ার নিজ বাড়ি গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার । মাকে দেখে বেশ কয়েকদিন পর আবার ঢাকায় ফিরে আসেন তিনি।

সেটাই ছিল মায়ের সঙ্গে বাশারের শেষ দেখা। বাবাকে হারিয়েছেন আগেই। মেজ ভাই সাবেক নামি ফুটবলার এবং ঢাকা মোহামেডানের এক সময়ের গোলরক্ষক একরামুল বাশার তুহিনও দুরারোগ্য ক্যান্সারে ভুগে মারা গেছেন কয়েক বছর আগে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হাবিবুল বাশার সুমনের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য