,

গাড়ির ফিটনেস নবায়ন ৩০ জুন পর্যন্ত

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে সৃষ্টি পরিস্থিতি বিবেচনায় জরিমানা ছাড়াই যানবাহনের ফিটনেস নবায়ন করা যাবে আগামী ৩০ জুন পর্যন্ত।

শনিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ‘করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিকালে যাদের যানবাহনের ফিটনেসের সময়সীমা অতিক্রান্ত হবে, তারা জরিমানা ছাড়া নির্ধারিত ফি জমা দিয়ে ৩০ জুন ২০২০ পর্যন্ত যানবাহনের ফিটনেস নবায়নের সুযোগ পাবেন।’

করোনার বিস্তার ঠেকাতে বৃহস্পতিবার থেকে ১০ দিনের ছুটিতে গেছে বাংলাদেশ। এই সময়ে কাউকে ঘর থেকে বের না হতে বলা হয়েছে। মানুষকে ঘরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে।

সরকারি হিসাবে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ জন। মারা গেছেন পাঁচজন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১১ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য