,

দেশে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত নেই, সেরে উঠেছে আরও ৪ জন

news-image

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় দেশে নতুন কোনো করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়নি। আগের আক্রান্তদের মধ্যে আরও চারজন সেরে উঠেছেন।

শনিবার দুপুরে অনলাইন ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

ফলে এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪৮ জনই রয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন পাঁচজন। আগের ১১ জনসহ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট ১৫ জন।

আইইডিসিআর পরিচালক জানান, নিশ্চিত কিংবা সন্দেহভাজন আক্রান্ত হিসেবে বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৪৭ জন। এখন পর্যন্ত মোট ২৮৪ জন আইসোলেশনে ছিলেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের নমুনা পরীক্ষা করেছে আইইডিসিআর। সবমিলিয়ে এক হাজার ৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় পাঁচজনসহ মোট আটজনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, যারা সুস্থ হয়ে গেছেন, তাদের মধ্যে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত কেউ কেউ হাসপাতালে ছিলেন। তাদেরকে লক্ষণ-উপসর্গ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়েছিল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য