,

নোয়াখালীতে ইন্টার্ন চিকিৎসকের মৃত্যু, করোনা সন্দেহে

news-image

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আজ শুক্রবার সকালে নিলয় চন্দ্র মজুমদার (২৭) নামের এক ইন্টার্ন চিকিৎসকের মৃত্যু হয়েছে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ওই চিকিৎসকের মৃত্যু হয়েছে-এমন সন্দেহে তার রক্ত পরীক্ষার জন্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, উপজেলার চৌমুহনী পৌরসভার পাবলিক হল এলাকার আজিজিয়া ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকতেন নিলয় মজুমদার। তিনি একই ভবনের তৃতীয় তলায় ডাক্তার শরীফুল ইসলামের ডেন্টাল ক্লিনিকে ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। গত তিন থেকে চার দিন ধরে নিলয় জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন। শুক্রবার সকালে নিজ বাসাতেই তিনি হঠাৎ মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানার পর মৃতের শরীরে করোনাভাইরাস ছিল কি না, তা জানতে রক্ত সংগ্রহ করে ঢাকায় আইডিসিআরে পরীক্ষার জন্য পাঠায় বলেও জানান ওসি।

এ বিষয়ে নিলয়ের পরিবারের এক সদস্য জানান, তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ডেন্টাল চিকিৎসার ওপর এমবিবিএস পাস করে চৌমুহনী পাবলিক হল এলাকায় ডাক্তার শরীফুল ইসলামের ক্লিনিকে ইন্টার্ন করছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য