,

খালেদা জিয়ার জামিন : স্বাগত জানাল ইইউ

news-image

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার এক বিবৃতিতে খালেদা জিয়ার মুক্তিকে স্বাগত জানান ইইউর বৈদেশিক ও নিরাপত্তা নীতি বিষয়ক মুখপাত্র ভার্জিনি বাট্টু-হেনরিকসন।

বিবৃতিতে তিনি বলেন, ইইউ, মানবাধিকার বিষয়ক বিশেষ দূত এমন গিলমোর সাবেক এই প্রধানমন্ত্রীকে মুক্তি দিতে বারবার দাবি জানিয়ে আসছিলেন। গত দুই বছর জেলে থাকার কারণে খালেদার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে। এখন তিনি প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারবেন বলে আমরা আশা করি।

মঙ্গলবার দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ডের কার্যকারিতা স্থগিত করে তাকে শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি দিয়েছে সরকার।

বিবৃতিতে ইইউ মুখপাত্র হেনরিকসন বলেন, বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও স্বাধীন বিচার বিভাগ নিশ্চিতে জোর সহায়তার বিষয়টি পুনর্ব্যাক্ত করছে ইউরোপীয় ইউনিয়ন।

করোনাভাইরাস চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাসও বিবৃতিতে দেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য