,

করোনার সংকট মোকাবিলায় ৮ কোটি টাকা অর্থ সহায়তা দিচ্ছেন জোলি

news-image

বিনোদন ডেস্ক : হলিউডির সুপার হিরোইন অ্যাঞ্জেলিনা জোলি। আন্তর্জাতিক যে কোন সংকটে তার এগিয়ে আসার প্রমাণ রয়েছে আগেও। এবারও তার ব্যতিক্রম হচ্ছেনা। করোনাভাইরাসের আক্রমণে স্থবির হয়ে পড়েছে বিশ্ব। এই পরিস্থিতিতে অস্কারজয়ী এই অভিনয়শিল্পী ক্ষুধার্ত শিশুদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য ৮ কোটি ৬০ লাখ টাকা সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।

জোলির এই অনুদানে ঘোষণার পর টুম্ব রাইডারখ্যাত তারকা লারা ক্রাফট এক বিবৃতিতে জানান, করোনাভাইরাসের প্রকোপে বিশ্বব্যাপী প্রায় ১০০ কোটি শিশুর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। ওদের একটা বড় অংশ স্কুলে যায় কেবল খাওয়ার লোভে। বিশ্বের কথা বাদই দিলাম। কেবল যুক্তরাষ্ট্রের ২ কোটি ২০ লাখ শিশু খাবারের জন্য স্কুলের ওপর নির্ভরশীল।

অ্যাঞ্জেলিনা জোলি যে শিশুদের কথা বলছেন, ওদের খাওয়া এখন অনিশ্চিত। তাই তিনি যে অর্থ দান করবেন, তা ব্যয় হবে এই শিশুদের খাবারের উদ্দেশ্যে।

জোলিই যে শুধু দান করলেন তা কিন্তু নয়। তার আগে সংগীত তারকা রিয়ান্না ৪৩ কোটি টাকা দান করেছেন একই উদ্দেশ্যে। হলিউড তারকা ব্লেক লাইভলি ও রায়ান রেনল্ডসও জোলির সমপরিমাণ, অর্থাৎ ৮ কোটি ৬০ লাখ টাকা করে দান করেছেন আমেরিকা ও কানাডার ফুড ব্যাংকে।

হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি পর্দায় যতটা সক্রিয়, পর্দার বাইরেও ততটাই সরব বিভিন্ন মানবতাবাদী কার্যক্রমে। ২০১৯ সালের নভেম্বরে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত হিসেবে রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে বাংলাদেশে এসেছিলেন তিনি।

মানবতার কল্যাণে, বিশেষ করে শরণার্থী ও যৌন নির্যাতিত নারীদের জন্য এর আগে বহুবার অর্থ দিয়েছেন, তহবিল সংগ্রহ করেছেন ৪৪ বছর বয়সী জোলি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য