,

আইপিএল প্রশ্নে রোহিত, দেশ ও জীবন আগে

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আইপিএল পিছিয়ে ১৫ এপ্রিলে নিয়ে যাওয়া হয়েছে। পরে আইপিএল বিষয়ক সভা স্থগিত করা হয়েছে। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, এই বছর আইপিএল হওয়াই কঠিন। ভারত বর্তমান লকডাউন। এর মধ্যে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে এবারের আসর আয়োজন নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, সব কিছুর আগে দেশ ও জীবন।

সংবাদ সংস্থা পিটিআইকে রোহিত বলেন, ‘সবকিছুর আগে আমাদের দেশের কথা ভাবতে হবে। পরিস্থিতি ভাল হোক, তারপরে আইপিএলের কথা ভাববো। আগে তো জীবন স্বাভাবিক হতে হবে।’ তার আগে ইনস্টাগ্রামে কেভিন পিটারসেনের সঙ্গে ভিডিও আলাপে রোহিত বলেন, ‘সবকিছু আগের মতো ঠিক হয়ে গেলে আইপিএল হতেই পারে। এখন আমাদের অপেক্ষা করতে হবে। দেখা যাক কী হয়।’

ওদিকে আইপিএল, ইংল্যান্ডের লিগ এবং আন্তর্জাতিক ক্রিকেটসহ সব ক্রিকেট আয়োজনই বন্ধ থাকলেও প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস, ‘আইপিএল ধরেই এগোচ্ছি। করোনা আতঙ্কে তিন সপ্তাহ বাড়িতে বসে থাকলে তো চলবে না। নিজেকে ফিট রাখতে হবে।’ অনুশীলন নিয়ে তিনি জানান, ‘আমরা খুবই সতর্কভাবে অনুশীলন করছি। এই অতিমারিকে হাল্কাভাবে নিচ্ছি না। আশা করি, দ্রুত পৃথিবী এই ভাইরাস মুক্ত হবে।’

এর আগে ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলারকে আইপিএল নিয়ে প্রশ্ন করা হলে, তিনিও আশার কথা বলেন। বর্তমান পরিস্থিতিতে আইপিএল আয়োজন সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি। কিন্তু যদি পরিস্থিতিতে বদল আসে তবে ছোট করে হলেও বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এই টি-২০ লিগ আয়োজন সম্ভব বলে মনে করেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য